🔥 STOCK CLEARANCE OFFER ON OUR CAP COLLECTION — GRAB YOURS NOW! 🔥

সফর ও মাতৃত্ব প্যাকেজ

(0) 0 Reviews 0 Orders 0 Wish listed

৳450 ৳645

Quantity :
Total price :
  (Tax : )
উমরাহ সফরের গল্প
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সুকুন পাবলিশিং
সম্পাদক : উস্তায আহমাদ তামজিদ হাফি
পৃষ্ঠা : ১৮৪
বাঁধাই : পেপার ব্যাক

একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছুবার জন্য প্রতিটি বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুপ্ত আকুলতা। নিবিষ্ট চিত্তে, শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটিকে ঘিরে—যেন তারা কোনো মানুষ নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের দল।
মরুভূমির পর মরুভূমি। তার মাঝে পাথুরে পাহাড়। গা ঝলসানো রোদ সেখানে। সেই পাথুরে পাহাড়ের উপত্যকায় আসলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা—মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আপন করল আরেকটি নান্দনিক শহর—মদিনা।
মক্কা এবং মদিনা—বিশ্বাসী মনে এই দুটো শহর যেন কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে স্মৃতি আর স্বপ্ন। যার বাতাসে আছে চিত্তহারী ঘ্রাণ। যার আলোতে আছে দৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার শক্তি। এই দুটো শহরজুড়ে নবিজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে—একবার সেখানে যে পৌঁছায়, সেই মায়া জীবনেও তার পিছু ছাড়ে না।
এমন আকুল হৃদয় এবং ব্যাকুল অপেক্ষা নিয়ে লেখক আরিফ আজাদ একদিন পৌঁছে গিয়েছিলেন এই স্বাপ্নিক শহর দুটোতে। মক্কার অলিগলি পথ আর মদিনার আলো-হাওয়া-জল—এই দুইয়ে লেখক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন সেই আদিম ঘ্রাণ, যে ঘ্রাণ হৃদয়কে মাতোয়ারা করে তোলে। ‘উমরাহ সফরের গল্প’ বইটিতে লেখক লিপিবদ্ধ করেছেন তার সেই স্মৃতিময় ভ্রমণের গল্পগুলোই। তিনি শুধু স্মৃতিই রোমন্থন করেন নি, যেন সময়ের ভেলায় ভেসে পাঠককে টেনে নিয়ে গেছেন সাড়ে চৌদ্দ’শ বছর আগের দুনিয়ায়। ‘উমরাহ সফরের গল্প’ বইটি পড়ে পাঠকের মনে এই অনুভূতিটাই প্রবল হবে।

-----------------------------------------
মা হওয়ার দিনগুলোতে
লেখক : উম্মু হাসান বিনতু সালিম
প্রকাশনী : সুকুন পাবলিশিং
পৃষ্ঠা : ১৭৬
বাঁধাই : পেপার ব্যাক
ভাষা : বাংলা

মা হয়ে উঠা বিশাল একটা ব্যাপার এবং এর অনুভূতি সত্যিই অসাধারণ। সন্তানের জন্য আমরা কত রাত নির্ঘুম কাটিয়েছি, কত অর্থ তাদের পেছনে ব্যয় করেছি, কতটা সময়, শ্রম ও কষ্ট তাদের জন্য বরাদ্দ করেছি—এসব দিয়ে মাতৃত্বের বিশালতাকে কখনোই পরিমাপ করা যায় না। বরং সন্তানের কাছে কতোটুকু কাছের, কতোখানি আপন হয়ে উঠতে পেরেছি সেটাই মুখ্য বিষয়।

সন্তানদেরকে সত্যিকার মুসলিম হিসেবে বড় করে তোলা বাবা-মা’র সবচেয়ে বড় দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ কাজটি আন্তরিকতার সাথে পালনের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম বাবা-মা হিসেবে কবুল করে নেন সেই দোয়া করতে হবে।

No review given yet!

You may also like

-৳245

Warrior Cap

৳490 ৳245

-৳245

Stay With Truth Cap

৳490 ৳245

-৳245

Palestine Cap

৳490 ৳245

-৳245

Musafir Cap

৳490 ৳245

-৳490

Cap Combo 06 (Stay With Truth + Musafir)

৳980 ৳490

Similar products

-৳105
-৳135
-৳185
-৳150
-৳150
সফর ও মাতৃত্ব প্যাকেজ
৳450৳645 ৳0
৳450৳645