আমলে ইখলাস আসবে যেভাবে
লেখক : আবদুল মালিক আল কাসিম
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
পৃষ্ঠা : ১২০
বাঁধাই : পেপার ব্যাক
শাইখ আব্দুল মালিক আল কাসিম রচিত ইখলাস বিষয়ক চমৎকার এক পুস্তিকা। ইবাদতের আসল প্রাণ ইখলাস নিয়ে হৃদয়ছোঁয়া এই বয়ান আপনার ইবাদতকে করে তুলবে আরও সুন্দর, আরও নিখুঁত আরও পরিশুদ্ধ। আপনার অন্তরে রিয়ার নাপাকি প্রবেশের অলিগলিগুলো হয়ে উঠবে আরও স্পষ্ট।
---------------------------------------
আঁধার রাতে আলোর খোঁজে
লেখক : আবদুল মালিক আল কাসিম
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
পৃষ্ঠা : ৮৮
বাঁধাই : পেপার ব্যাক
সোনালি যুগের সোনার মানুষদের কিয়ামুল লাইল আদায়ের অনুপম দৃশ্য। তাদের রাত্রি জাগরণের আলো-ঝলমলে উপাখ্যান। আশা করি, বইটি আপনার অন্তরে জাগিয়ে তুলবে কিয়ামুল লাইলের ভালোবাসা। হৃদয়জুড়ে ছড়িয়ে দেবে রাতের নির্জন প্রহরে রবের সঙ্গে একান্ত আলাপনের মধুর তামান্না।
--------------------------------------
আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেয়
লেখক : আবদুল মালিক আল কাসিম
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
পৃষ্ঠা : ১২০
বাঁধাই : পেপার ব্যাক
বইটিতে নিখুঁতভাবে চিত্রিত হয়েছে সোনালি যুগের সোনার মানুষদের ভয় ও আশার অনুপম দৃশ্য তাদের ইমান ও আমলের আলো-ঝলমলে উপাখ্যান। আশা করি, এই বইটি আপনাকে দুনিয়া ও আখিরাত সম্পর্কে বিশুদ্ধ এক দৃষ্টিভঙ্গি দান করবে, যার মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনের সবগুলো কথা ও কাজকে বিচার করতে পারবেন; আপনি জান্নাতের পথে হাঁটছেন নাকি পথ ভুল করেছেন।
-------------------
আমরা অজেয়
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
পৃষ্ঠা : ১০০
বাঁধাই : পেপার ব্যাক
সময়ের পথপরিক্রমায় সাময়িকভাবে বিপর্যয়ের শিকার হওয়া মুসলিম উম্মাহর ব্যাপারে কি আপনি হতাশ হয়ে পড়েছেন? তবে বইটি আপনার জন্য। খ্যাতিমান লেখক ড. রাগিব সারজানির এই অনবদ্য গ্রন্থটি আপনার সামনে তুলে ধরবে অজেয় মুসলিম উম্মাহর অনিবার্য বিজয়ের পয়গাম। মুসলিম উম্মাহর ভবিষ্যৎ নিয়ে আপনার ভুল ধারণাগুলোকে ভেঙ্গে গড়ে তুলবে আশা ও প্রত্যাশার মহাপ্রাচীর।
---------------
হারাম থেকে বেঁচে থাকো
লেখক : আবদুল মালিক আল কাসিম
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
পৃষ্ঠা : ৭২
বাঁধাই : পেপার ব্যাক
---------------
আল্লাহর পথে দা’ওয়াত
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
বাঁধাই: পেপারব্যাক
বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল-হামদু লিল্লাহ। ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন।
আল্লাহর পথে আহ্বান করতেই নবী-রাসূলগণের (আ) আগমন। মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব এই দা’ওয়াত। কুরআন কারীমে এ দায়িত্বকে কখনো দা’ওয়াত, কখনো সঙ্কার্যে আদেশ ও অসৎকার্যে নিষেধ, কখনো প্রচার, কখনো নসীহত ও কখনো দীন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে।
করআন ও হাদীসের আলোকে এ কাজের গুরুত, এর বিধান, পুরস্কার, এ দায়িত্ব পালনে অবহেলার শাস্তি, এ কর্মে অংশগ্রহণের শর্তাবলী ও এর জন্য আবশ্যকীয় গুণাবলী আলোচনা করেছি এই পুস্তিকাটিতে। এ বিষয়ক কিছু ভুলভ্রান্তি, যেমন বিভিন্ন অজুহাতে এ দায়িত্বে অবহেলা, ফলাফলের ব্যস্ততা বা জাগতিক ফলাফল ভিত্তিক সফলতা বিচার, এ দায়িত্ব পালনে কঠোরতা ও উগ্রতা, আদেশ, নিষেধ বা দা’ওয়াত এবং বিচার ও শাস্তির মধ্যে পার্থক্য নির্ণয়, আদেশ, নিষেধ বা দা’ওয়াত এবং গীবত ও দোষ অনুসন্ধানের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয় আলোচনা করেছি। সবশেষে এ ইবাদত পালনের ক্ষেত্রে সুন্নাতে নববী এবং এ বিষয়ক কিছু ভুলভ্রান্তির কথা আলোচনা করেছি। হাদীসের ক্ষেত্রে শুধুমাত্র সহীহ বা নির্ভরযোগ্য হাদীসের উপর নির্ভর করার চেষ্টা করেছি। মুহাদ্দিসগণ অত্যন্ত সুক্ষ্ম ও বৈজ্ঞানিক নিরীক্ষার মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা ও দুর্বলতা নির্ধারণ করেছেন, যে নিরীক্ষা-পদ্ধতি বিশ্বের যে কোনো বিচারালয়ের সাক্ষ্য-প্রমাণের নিরীক্ষার চেয়েও বেশি সুক্ষ্ম ও চুলচেরা । এর ভিত্তিতে যে সকল হাদীস সহীহ বা হাসান অর্থাৎ গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে আমি আমার আলোচনায় শুধুমাত্র সে হাদীসগুলিই উল্লেখ করার চেষ্টা করেছি। অতি নগন্য এ প্রচেষ্টাটুকু যদি কোনো আগ্রহী মুমিনকে উপকৃত করে তবে তা আমরা বড় পাওয়া। কোনো সহৃদয় পাঠক দয়া করে পুস্তিকাটির বিষয়ে সমালোচনা, মতামত, সংশোধনী বা পরামর্শ প্রদান করলে তা লেখকের প্রতি তাঁর এহসান ও অনুগ্রহ বলে গণ্য হবে।
মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি দয়া করে এ নগন্য কর্মটুকু কবুল করে নিন এবং একে আমার, আমার পিতামাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন ও পাঠকদের নাজাতের, ওসীলা বানিয়ে দিন। আমীন!